ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১:১৫:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

জাতীয় দলের আরও এক নারী ফুটবলারের মৃত্যু

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২০ পিএম, ৮ জুলাই ২০২৪ সোমবার

নারী ফুটবলার মিথিলা আক্তার।

নারী ফুটবলার মিথিলা আক্তার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মিথিলা আক্তার মারা গেছেন।  মাত্র ২৩ বছর বয়সে গতকাল রোববার তিনি মারা যান। এর আগে সন্তান জন্ম দিতে গিয়ে চলতি বছরের ১৪ মার্চ মারা যান সাফ জয়ী নারী ফুটবলার রাজিয়া খাতুন।

আজ সোমবার (৮ জুলাই) এক বিবৃতিতে এই নারী ফুটবলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে জানায়, মিথিলা দীর্ঘ দিন ধরে লিভার ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন। রোববার (৭ জুলাই) মারা যান এই নারী ফুটবলার।

মিথিলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিনসহ বাফুফের অন্যান্য কর্মকর্তাগণ। তারা গভীর সমবেদনা জানিয়েছেন তার পরিবারের প্রতি।