জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ জাহেদা আলী আর নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১ মে ২০২০ শুক্রবার
জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ (১৯৭৯) কাজী জাহেদা আলী খান
পঞ্চাশ-ষাট দশকের মাঠ কাঁপানো অ্যাথলেট জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ (১৯৭৯) কাজী জাহেদা আলী খান বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বেশ কিছুদিন ধরে তিনি ডায়াবেটিক ও কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। গতকাল বাদ জোহর মরহুমাকে বনানী'র সেনা বাহিনী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি তিন মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন ।
দু'বছর আগে জাহেদা আলীর স্বামী মৃত্যুবরণ করেন।
দেশ বরেণ্য ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক কাজী আবদুল আলীমের ছোট বোন কাজী জাহেদা আলী খান। জাহেদা আলীরা তিন বোনই জাতীয় পর্যায়ের খেলোয়াড় ছিলেন। তার আরেক বোন কাজী নাসিমা হামিদও জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ( ১৯৯৬ ) অ্যাথলেটিকস। আরেক বোন কাজী শামীমাও জাতীয় অ্যাথলেট ছিলেন ।
জাহেদা আলী খেলাধুলা থেকে অবসর নেবার পর সংগঠক হিসেবেও কাজ করেছেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাসহ বেশ কিছু সংগঠনে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিবও (মন্টু) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার