ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৪:১৭:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফুলেল শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের জনগণ। ভোর থেকে বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুনে নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে থাকেন।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শ্রদ্ধা আর ভালোবাসায় যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশ, সেই বীর শহীদদের প্রতি সম্মান জানাতে পুষ্পস্তবক ও ফুল হাতে আসেন হাজারো মানুষ।

বেলা বাড়ার সাথে সাথেই ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। একইসঙ্গে দলে দলে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করতে থাকেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেণিপেশার মানুষ। এসময় অনেকে লাল-সবুজের পোশাক পরিধান করে হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছিলেন। এ ছাড়া শিশু-কিশোর থেকে বয়োবৃদ্ধরাও আসেন শ্রদ্ধা নিবেদন করতে।

১৯৭১ সালের এদিনে দীর্ঘ ৯ মাস যুদ্ধে শেষে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেন মুক্তিকামী বাঙালিরা। এতে পৃথিবীর বুকে স্থান হয় নতুন একটি মানচিত্রের। ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয় লাল-সবুজের পতাকা। তাদের সম্মান জানাতে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছেন হাজারো মানুষ।

এর আগে সকাল সাড়ে ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ও তাদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে ৭টা ১২ মিনিটের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুলেল শ্রদ্ধা জানান। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা,  দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।