ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৬:৩১:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

জানা গেল সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৮ এএম, ১ মে ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ৬ জুন (শুক্রবার)।  এর আগের দিন, অর্থাৎ ৫ জুন (বৃহস্পতিবার) পালিত হবে আরাফার দিন, যেদিন হজযাত্রীরা আল্লাহর নৈকট্য লাভ ও গুনাহ মাফের আশায় আরাফাতের ময়দানে সমবেত হবেন।

মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া, তবে এটি এখনো আনুষ্ঠানিক নয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামী দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি ২৯ জিলকদ সন্ধ্যায় বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। একই দিন সৌদি আরবের চাঁদ দেখা কমিটিও জিলহজ মাসের চাঁদ অনুসন্ধানে পর্যবেক্ষণ চালাবে।
এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত ৫ জুনকে আরাফার দিন ধরে ছুটি ঘোষণা করেছে এবং ৬ থেকে ৮ জুন পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করেছে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, আধুনিক যন্ত্রের সাহায্যে ২৭ মে সকালেই জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তা নিশ্চিত হয়, তাহলে ২৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

পবিত্র হজের আনুষ্ঠানিক সমাপ্তির সঙ্গে জড়িত এই ঈদুল আজহার সময় মক্কায় মিলিত হন বিশ্বের লাখ লাখ মুসলমান।

এদিকে, হজ ভিসার নিয়ম ভঙ্গ করলে ১৩ হাজার ডলার পর্যন্ত জরিমানা ও কারাদণ্ডের সতর্কবার্তা দিয়েছে সৌদি সরকার। মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের জন্য অনুমোদিত সরকারি চ্যানেলের মাধ্যমেই আবেদন করতে হবে, অন্যথায় কঠোর শাস্তি পেতে হবে।