জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
জাপানের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। এতে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের তথ্য অনুযায়ী, রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৪৬৫ আসনের নিম্নকক্ষে এলডিপি ইতোমধ্যে ৩৫২টি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৩৩টি আসন। তবে এখনো নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি।
জয়ের আভাস পাওয়ার পর সাংবাদিকদের সানায়ে তাকাইচি বলেন, তারা দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি জানান, আর্থিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা হবে।
ব্যক্তিগতভাবে জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে তহবিল জালিয়াতি ও ধর্মীয় কেলেঙ্কারির কারণে এলডিপি চাপে ছিল। রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যেই তাকাইচি আগাম নির্বাচনের ডাক দেন।
বিবিসির খবরে বলা হয়েছে, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাসের মাথায় জনগণের কাছ থেকে স্পষ্ট ম্যান্ডেট চাইতেই তিনি এই নির্বাচন আয়োজন করেন।
বিশ্লেষকদের মতে, এই ফলাফল তার দুই পূর্বসূরির সময়কার অবস্থার বিপরীত। ওই সময় দুর্নীতি কেলেঙ্কারি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এলডিপি সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময় ধরে জাপানে এলডিপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় রয়েছে, যার অন্যতম কারণ শক্তিশালী বিরোধী দলের অভাব।
এবারের নির্বাচনকে অনেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখেছিলেন। কারণ এর আগে সংসদের উভয় কক্ষে এলডিপি সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং কুমেইতো দলের সঙ্গে তাদের দীর্ঘদিনের জোট ভেঙে যায়।
তবে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা দলটির পক্ষে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। তার সরকারের প্রতি জনসমর্থনের হার বেশিরভাগ সময়ই ৭০ শতাংশের বেশি ছিল।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






