জাপানে শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
পূর্ব এশিয়ার দেশ জাপানে আঘাত হেনেছে শক্তিশালী একটি ভূমিকম্প। জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা সংস্থা (জিএফজেড) জানিয়েছে শুক্রবার (১১ আগস্ট) ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের হোককাইদো।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মান সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল।
গত মার্চেও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল হোককাইদো। রিখটার স্কেলে যা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ছিল বলে জানিয়েছিল দেশটির জাতীয় ভূকম্পন সংস্থা। ওই ভূমিকম্পে হোককাইদো ছাড়াও অন্যান্য অঞ্চলগুলো কেঁপেছিল।
আরও পড়ুন>>> ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জন্ম নেওয়া সেই শিশু কেমন আছে?
এর আগে গত সপ্তাহে চীনের শেংডং প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ২১ জন মানুষ আহত হয়েছিলেন। কম্পনের দিক দিয়ে ভূমিকম্পটি এতটা শক্তিশালী না হলেও এতে ওই প্রদেশের ১২৬টি বাড়ি ধসে পড়েছিল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। ফলে সেটিতে ক্ষয়ক্ষতি বেশি হয় বলে ধারণা করা হয়।
এদিকে জাপান হলো একটি ভূমিকম্পপ্রবণ দেশ। এটি প্রশান্ত মহাসাগরের কথিত ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এই স্থানে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়। এছাড়া হঠাৎ করেই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। অতীতে অনেক ভয়াবহ ভূমিকম্প ও সুনামির সম্মুখীন হয়েছিল দেশটি। যার মধ্যে ২০১১ সালের সুনামি ছিল অন্যদত। ওই বছর এই মহাপ্রাকৃতিক বিপর্যয়ে দেশটির হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছিল অসংখ্য অবকাঠামো।
সূত্র: রয়টার্স, এবিপি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






