ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৪:৪৩:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

জামালপুরে মায়ের হাতে শিশুকন্যা খুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৪ জুলাই ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়িতে মায়ের হাতে মোহনা নামে সাত বছরের এক শিশুকন্যা খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক মা বেদনা বেগমকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোহনা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলীর মেয়ে। সে মোহনা চন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

সরিষাবাড়ি থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, সকালে মা বেদেনা বেগম মেয়ে মোহনাকে নিজ ঘরে ডেকে নিয়ে গলা চেপে ধরে। পরে হাতে থাকা শিল দিয়ে মোহনার মাথায় সজোড়ে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোহনার। এরপর বেদেনা বেগম প্রতিবেশীদের ডেকে হত্যার ঘটনা বর্ণনা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মোহনার মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আব্দুল মজিদ আরও জানান, ঘটনাস্থল থেকে ঘাতক মা বেদেনা বেগমকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বেদেনা বেগম মানসিক ভারসাম্যহীন হতে পারে। বিকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।