জামায়াত নিয়ে প্রশ্ন, সাংবাদিকে কামালের হুমকি
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
মুক্তিযুদ্ধের প্রকাশ্য বিরোধিতাকারী জামায়াত ইসলামী সম্পর্কে জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফেরাম সভাপতি ড. কামাল হোসেনের অবস্থান জানতে চাওয়ায় সাংবাদিকদের হুমকি দিয়েছেন তিনি।
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আজ শুক্রবার সকালে পুস্পস্তবক অর্পণ শেষে জামায়াতে ইসলামী সম্পর্কে কয়েকটি প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের ধমক দিয়ে বলেন, ‘শহীদদের কথা চিন্তা কর। শহীদদের কথা চিন্তা কর। তোমাদের মুখ বন্ধ কর, চুপ কর, খামোশ। প্রশ্নকারী সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, কোন পত্রিকা থেকে এসেছো। তোমাকে চিনে রাখব।’
একজন সাংবাদিক ড. কামালের কাছে জানতে চান, নির্বাচন কমিশন যে দলের নিবন্ধন বাতিল করেছে, সেই জামায়াত ইসলামী কিভাবে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করছে? ড. কামাল হোসেন এ প্রশ্নে রেগে গিয়ে বলেন, ‘এ বিষয়ে আদৌ কোন প্রশ্ন ওঠে নাই। তোমরা অপ্রয়োজনীয় কথা বলছ। এই প্রশ্নগুলো করার জন্য তোমরা কত টাকা পেয়েছ, কে তোমাদের টাকা দিয়েছে?’
এর আগে ড. কামাল অপর এক প্রশ্নের জবাবে বলেন, আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে এসেছি। দেশের স্বাধীনতার জন্য লাখ লাখ লোক জীবন দিয়েছে। দেশের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে এবং সকলের জন্য অর্থবহ করে তুলতে হবে। যারা শুধু মাত্র নিজের স্বার্থের কথা ভাবে, স্বাধীনতা তাদের জন্য নয়, সকলের জন্য। আমরা একটি সুন্দর সমাজের জন্য কাজ করে যাচ্ছি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ. স.ম. আবদুর রব এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরে প্রধান বিচারপতির আদালতে একটি শুনানিতে এ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম সম্পর্কে এক মন্তব্য করে ড. কামাল হোসেন কঠোর সমালোচিত হয়েছিলেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

