ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১০:১৩:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ

জিন-ভূতের ভয়ে ধানমন্ডি ছেড়ে বিকেএসপিতে কাবাডির মেয়েরা!

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপ সামনে রেখে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছিল জাতীয় দলের আবাসিক ক্যাম্প। পাশাপাশি ইয়ুথ দলের অনুশীলনও চলছিল সেখানে। সব মিলিয়ে প্রায় ৫০ জন নারী খেলোয়াড় এই কমপ্লেক্সে থেকে অনুশীলন করছিলেন।

সেই ক্যাম্প দুদিন আগে সরিয়ে নেওয়া হয়েছে বিকেএসপিতে। কারণ খুবই অদ্ভুত। সেখানে নাকি রাতে মেয়েদের জিন-ভূতে উৎপাত করছিল। হোস্টেলের পঞ্চম তলায় থাকা মেয়েরা গভীর রাতে ভূত দেখতো।

টিমের একটি সূত্র জানিয়েছে, ভূতের ছায়া দেখে পাঁচ মেয়ে অসুস্থ হয়ে পড়ায় তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ বলেন, ‘জিন-ভূত না কি। কয়েকজন মেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আমাকে তো ট্রেনিং চালিয়ে যেতে হবে। তাই ক্যাম্প বিকেএসপিতে নিয়ে গেছি।’