জিমি কার্টারের স্ত্রী রোসালিন কার্টার মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার
জিমি কার্টারের সাথে স্ত্রী রোসালিন কার্টার। ফাইল ছবি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী, সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
কার্টার সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে রোসালিনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মিসেস কার্টার গত মে মাসে ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ) রোগে আক্রান্ত হন।
এলেইনর রোসালিন স্মিথের জন্ম ১৯২৭ সালের ১৮ আগস্ট। ১৯৪৬ সালের ৭ জুলাই জিমি কার্টারকে বিয়ে করে রোসালিন কার্টার নাম নেন তিনি। তাদের সংসারে ৪ সন্তান রয়েছে।
গত শুক্রবার জর্জিয়া রাজ্যের একটি ক্লিনিকে ৯৯ বছর বয়সী স্বামীর সঙ্গে সময় কাটান তিনি। দীর্ঘ দাম্পত্য জীবনে গত জুলাই মাসে তাদের ৭৭তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন জিমি-রোসালিন।
৯৯ বছর বয়সি জিমি ক্যানসারে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যসেবাকেন্দ্রে আছেন। হোয়াইট হাউস ছাড়ার পর সবচেয়ে দীর্ঘজীবী সাবেক মার্কিন প্রেসিডেন্ট তিনি।
ডেমোক্র্যাট নেতা জিমি কার্টার ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। ১৯৭৭ সালের জানুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। তখন স্বামীর সঙ্গে হোয়াইট হাউসে বাস করতেন রোসালিন।
স্ত্রীর মৃত্যুতে এক শোক বার্তায় কার্টার বলেছেন, আমার যা কিছু অর্জন তাতে রোসালিন সমান অংশীদার।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






