ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৪:৫৫:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

জিম্মি মার্কিনি মা-মেয়েকে মুক্তি দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৮ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার

জুডিথ রানান (৫৯) এবং তার মেয়ে নাতালি রানান (১৮)

জুডিথ রানান (৫৯) এবং তার মেয়ে নাতালি রানান (১৮)

গাজায় জিম্মি করে রাখা মার্কিনি নারী এবং তার মেয়েকে মুক্তি দিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তারা হলেন জুডিথ রানান (৫৯) এবং তার মেয়ে নাতালি রানান (১৮)। মা ও মেয়ে বেড়াতে গিয়ে যুদ্ধ অবস্থায় পড়েন ও জিম্মি দশার শিকার হন বলে জানিয়েছে রয়টার্স।

আল জাজিরা বলছে, মুক্তির পর দুই মার্কিন নাগরিকের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

হোয়াইট হাউজ জানায়, প্রেসিডেন্ট বাইডেন দুই নাগরিককে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

আল-জাজিরা জানায়, হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র বলেছেন-মানবিক কারণে দুই মার্কিন জিম্মিকে তারা মুক্তি দিয়েছেন।

আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেছেন, ‘কাতারের প্রচেষ্টার ফল হিসেবে আল-কাসাম ব্রিগেড মানবিক কারণে দুই আমেরিকান নাগরিককে (একজন মা ও তার মেয়ে) মুক্তি দিয়েছে।’

আবু ওবাইদা দাবি করেন, দুজনকে মুক্ত করে তারা আমেরিকান জনগণ এবং বিশ্বের কাছে প্রমাণ করতে চান যে-বাইডেন এবং তার প্রশাসনের দাবিগুলো মিথ্যা এবং ভিত্তিহীন।

এর মাধ্যমে গাজায় মানবিক ত্রাণ সহায়তা যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে আশা করা হচ্ছে। কারণ ইসরাইলের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ তৎপরতা শুরুর বিষয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র।

হামাসের হামলার পর ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা শুরু করেছে ইসরাইল। এখন পর্যন্ত দখলদার ইসরাইলের হামলায় অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।