জীবনে প্রত্যাশার চেয়েও বেশিই পেয়েছি: উর্মিলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ক্যারিয়ারের প্রথম দিকে ‘শেষ নায়ক’ নামে একটি ছবিতে অভিনয় শুরু করেছিলেন। প্রপার আয়োজনেই শুরু হয়েছিল ছবিটির শুটিং। কিন্তু ছবিটি আর শেষ হয়নি। ডিরেক্টর প্রডিউসারের ঝামেলার কারণে ৭০ ভাগ শুটিং শেষ হওয়ার পর বন্ধ হয়ে যায়। ছবিটি মুক্তি পেলে হয়তো ক্যারিয়ার নাটকে নয় চলচ্চিত্রেই গড়তেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর।
চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে উর্মিলা বলেন, ভালো চলচ্চিত্র করতে চাই আমিও। তবে সেটা গতানুগতিক নয়। নতুন বছরে যদি সে ধরনের চলচ্চিত্রের প্রস্তাব পাই। যে চলচ্চিত্রের স্ক্রিপ্ট আমার ভালো লাগে। মন মতো হয় তাহলে চলচ্চিত্রে অভিনয় করবো। তবে আমাকে যে চলচ্চিত্রে অভিনয় করতেই হবে এমন কিন্তু নয়। আমি জীবনে প্রত্যাশার চেয়ে বেশিই পেয়েছি। নতুন বছরে অবশ্যই পূর্বের চেয়ে ভালো ভালো কাজের প্রতি মনোযোগ থাকবে।
নতুন বছরে দর্শকদের জন্য কোন সুখবর আছে কীনা জানতে চাইলে এ লাক্স তারকা জানান, অবশ্যই নতুন সুখবর থাকবে। তবে কী সুখবর সেটা এখনও জানাতে পারছিনা।
অভিনয়ের বাইরে রাজনীতির মাঠেও সক্রিয় উর্মিলা। আগামীতে নির্বাচনেও অংশ নেয়ার ইচ্ছে রয়েছে তার। এছাড়া একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিনি। ছায়ানট থেকে সঙ্গীতের উপর নিয়েছেন গ্রাজুয়েশন। অভিনয় নিয়মিত হলেও গানের প্রতি ভালোবাসা কমেনি এ তারকার। তাই হুট করেই কোন এক সময়ে গান প্রকাশ করে ফেলবেন বলে জানালেন উর্মিলা।
ক্যারিয়ারে ভুল সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন প্রশ্নে উর্মিলা বলেন, আমার মনে হয় না ক্যারিয়ারে আমি কখনও ভুল সিদ্ধান্ত নিয়েছি। কারণ ক্যারিয়ারের শুরুতে আমার সব সিদ্ধান্ত বাবা মতেই নিতাম। তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তগুলো নেয়া। তাই যখন ভূল হওয়ার ভয় ছিলো তখনই হয়নি। বাবা সঙ্গে ছিলেন। পরে তো সব চেনা জানা আর নিজের ভালোটা বুঝতে পেরেছি। তাই কখনও ভুল সিদ্ধান্ত নেই নি।
ধারাবাহিক নাটক নিয়েই ব্যস্ততা উর্মিলার। শিগগিরই বেশ ক’টি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করবেন বলে জানালেন তিনি। সেই সঙ্গে দর্শকদেরও দিলেন নতুন বছরে ভালো কিছু দেয়ার প্রতিশ্রুতি।
-জেডসি
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







