জুন আর শ্রীময়ী পাশাপাশি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ৭ মার্চ ২০২০ শনিবার
ইন্দ্রাণী হালদার এবং ঊষসী চক্রবর্তী—ফাইল চিত্র।
দু’জনে প্রথম পাশপাশি বসলেন। জুন আর শ্রীময়ী। সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির রান্নাঘর, নিজ পাড়া, কলেজ ক্যান্টিন, ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো বাঙালি এখন জুন আর শ্রীময়ীতে ভাগ হয়ে গিয়েছে। চলছে নানা তর্ক-বিতর্ক। জুনের বিচারে মগ্ন একপক্ষ, আবার শ্রীময়ীর পক্ষে সবাই। এই তো চলছে। বলছি ভারতিয় বাংলা চ্যালেন স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিক নাটকের কথা।
এক গাল হেসে বললেন শ্রীময়ী ওরফে ইন্দ্রাণী হালদার, “একটু খেয়াল করে দেখুন, জুন কিন্তু নিজের জায়গায় একদম ঠিক। সে ভালবেসেছে অনিন্দ্যকে। তার পর সে চাইছে স্ত্রী শ্রীময়ীর কাছ থেকে চলে এসে অনিন্দ্য যেন তার সঙ্গে সংসার করে।
এতে দোষটা কোথায়?” শ্রীময়ীর ঠিক পাশেই জুন, ‘জুন আন্টি’ বা ‘জুজু’। সাদামাটা হলদে খয়রেটে শাড়িতে। প্রচণ্ড উত্তেজিত হয়ে বললেন,“এগজ্যাক্টলি। অনিন্দ্য যদি দু’নৌকায় পা দিয়ে চলতে চায়, সেটা তো হতে দেওয়া যায় না। আমি যাকে ভালবাসি তার সঙ্গে সংসার করতে চেয়েছি। এতে দোষ কোথায়?”
বোঝা গেল, জুন আর শ্রীময়ী দু’জনেই আসলে নারী। মানুষ তাদের নিয়ে যতই চুলোচুলি করুন না কেন, মেয়েদের সম্মান এবং স্বীকৃতির ক্ষেত্রকেই তারা বড় করে তুলে ধরতে চাইছেন।
শ্রীময়ী যেমন বললেন, “আমি চেয়েছিলাম জুন আর অনিন্দ্যর বিয়ে হোক। আমি পেলাম না, কিন্তু অন্য একটা মেয়ে তো তার সম্মান পাক। হ্যাঁ, আমার বুক ফেটে গিয়েছিল। পাথর চাপা দিয়ে এই কাজে এগিয়ে গিয়েছিলাম।”
এই বক্তব্যের সঙ্গে সঙ্গেই শ্রীময়ী তার ভক্তদের মনে করিয়ে দিতে চান, যদি কোনও নারী জানতে পারেন তার স্বামী অন্য নারীর প্রেমে পড়েছেন তার মানে তাকেও যে শ্রীময়ীর মতো সেই নারীর সঙ্গে স্বামীর বিয়ে দিয়ে দিতে হবে— এমন একেবারেই নয়। তিনি বললেন, “শ্রীময়ী এখানে পরিস্থিতির শিকার।”
শ্রীময়ী ধারাবাহিকের দুই নারীমুখের এই আড্ডায় বেরিয়ে এল আর এক নারীর নাম। তিনি এই ধারাবাহিকের লেখক লীনা গঙ্গোপাধ্যায়।
শ্রীময়ী বললেন, ‘‘লীনাদি এত চমৎকার ভাবে এই দুই নারীর বাস্তব জায়গাটা ধরেছেন যে এই গল্প মানুষের মজ্জায় ঢুকে গেছে।’’
সম্মতি জানিয়ে যোগ করলেন ঊষসী, ‘‘শুধু সিনেমা নয়, ধারাবাহিকেও কনটেন্ট আসল। লীনাদি সেটা বুঝিয়ে দিচ্ছেন।’’
চলে আসে নারী দিবস প্রসঙ্গ। কথা বলে উঠলেন জুন ওরফে ঊষসী। “আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উইমেন স্টাডিজ নিয়ে পড়েছি। সেই জায়গা থেকে একটা কথা বলতে পারি, শ্রীময়ী এবং জুন পিতৃতন্ত্রের শিকার। জুন একধরনের চরিত্র, সেটা আমি করছি মানেই মানুষ ধরে নিচ্ছে ব্যক্তিগত ভাবে আমিও জুন! এটা কেন হবে?”
শ্রীময়ীর জীবনে এসে গিয়েছেন রোহিত রায়। কী হতে চলেছে এবার? প্রশ্নটা আসতেই চট করে কথা বলে উঠলেন ইন্দ্রাণী। “নারী-পুরুষের বন্ধুতাকে সমাজ সোজা চোখে দেখে না। ভাবে ওর মধ্যে নিশ্চয় কোনও গল্প আছে। এটা কেন হবে? দু’জনে দু’জনের ‘সাপোর্ট সিস্টেম’ হয়েও তো থাকতে পারে।”
আড্ডা দিতে দিতেই কখন যেন ‘জুন’ থেকে ঊষসী এবং ‘শ্রীময়ী’ থেকে ইন্দ্রাণী হয়ে উঠলেন তারা। দু’জনের বক্তব্যের মধ্যেই বেরিয়ে এল সমাজে মেয়েদের কাজের মাধ্যমে স্বীকৃতির কথা। পুরনো প্রবাদকে নস্যাৎ করে তারা বলতে চাইলেন, ‘মেয়েরা শুধু দেখার নয়, শোনার।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











