জেনে নিন কিভাবে বানাবেন মজাদার কুমড়ানি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৯ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি।
ইফতারে পিয়াজি, বেগুনি, আলুর চপ রাখা বেশ প্রচলিত একটি প্রথা। বাজারে এ সময় বেগুণের দামে আগুন। মাহে রমজানে খুব কম খরচে বেগুনির পরিবর্তে বানাতে পারেন মিষ্টি কুমড়া দিয়ে কুমড়ানি।
এদিকে দেশের প্রধারমন্ত্রী সম্প্রতি জনগণকে বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি তৈরির পরামর্শ দিয়েছেন। চাইলে বেগুনের পরিবর্তে আপনিও মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করতে পারেন মজাদার কুমড়ানি।
জেনে নিন এর সহজ রেসিপি:
উপকরণ: ১. কুমড়া পরিমাণমতো (পাতলা স্লাইস) ২. বেসন ১ কাপ ৩. চালের গুঁড়া ১ টেবিল চামচ ৪. কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ ৫. লবণ পরিমাণমতো ৬. আদা বাটা আধা চা চামচ ৭. রসুন বাটা আধা চা চামচ ৮. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ ৯. ভাজা ধনিয়া গুঁড়া আধা চা চামচ ১০. শুকনো মরিচের গুঁড়া ১ চা চামচ ও ১১. তেল।
পদ্ধতি: প্রথমে কুমড়ার একিটি লম্বা টুকরো করে নিন। তারপর তা ধুয়ে পাতলা স্লাইস করে কেটে নিন। খুব বেশি মোটা স্লাইস করবেন না। তাহলে ভালো সেদ্ধ হবে না। আর ভাজার সময়ও বেশি তেল শুষে নেবে।
এবার কুমড়ানির ব্যাটার তৈরির জন্য একটি পাত্রে বেসন, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, লবণ, আদা- রসুন বাটা, টালা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া ও তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।
এবার একটু একটু করে পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করবেন না। এই মিশ্রণ অন্তত ১০-১৫ মিনিট রেখে দিন ঢেকে। এবার কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে গরম হতে দিন। তেল ভালোমতো গরম হয়ে গেলে একটা করে কুমড়ার স্লাইস নিয়ে ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিন।
৩-৪টি স্লাইস একসঙ্গে ভাঁজতে পারেন। কিছুক্ষণের মধ্যেই কুমড়ানি যখন ফুলে উঠবে, তখনই চামচ দিয়ে একটু একটু করে গরম তেল নিয়ে কুমড়ানির উপরে ঢেলে দিতে হবে। এতে করে সেগুলো আরও ফুলে উঠবে।
এবার এক পিঠ উল্টিয়ে অপর পিঠ মৃদু আঁচে ভেজে নিন। মচমচে করতে অল্প আঁচে একটু বেশি সময় নিয়ে লালচে করে কুমড়ানি ভেজে নিন। ভাজা হয়ে গেলে তুলে উপর থেকে হালকা মরিচ গুঁড়া ও বিট লবণের গুঁড়া ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। ইফতারে বেগুনির পরিবর্তে রাখতে পারেন সুস্বাদু কুমড়ানি।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







