ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:৫৪:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

জেনে নিন ক্যাপসিকামের নানান পুষ্টিগুণ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ৯ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ব্যস্ততার এই যুগে যে সবজিগুলো একটা মানুষের প্রতিদিন খাওয়া উচিত, ক্যাপসিকাম তার মধ্যে অন্যতম। এটি শরীরের নানা চাহিদা পূরণ করে, পাশাপাশি দীর্ঘদিনের কোনও অসুখ থেকে উপশম পাওয়া যায়। সবুজ-লাল-হলুদ বাহারি রঙের ক্যাপসিকাম কেবল খাবারের স্বাদ ও সৌন্দর্যই বাড়ায় না, এর রয়েছে অনেক পুষ্টিগুণ। স্বাস্থ্যকর খাদ্য হিসেবেও দিন দিন কদর বাড়ছে ক্যাপসিকামের।

১. ক্যাপসিকামে থাকে ভিটামিন এ, যা চোখ ভালো রাখতে অত্যন্ত কার্যকর। বয়সজনিত দৃষ্টিশক্তি হ্রাস প্রতিরোধ করতেও এই জুড়ি মেলা ভার।

২. লাল ক্যাপসিকাম বাড়ায় হজমের ক্ষমতা। যা পরোক্ষভাবে সাহায্য করে দেহের অতিরিক্ত ওজন কমাতে। তাই স্বাস্থ্য সচেতন অনেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় একে রেখে থাকেন।
৩. ক্যাপসিকামে থাকে ভিটামিন সি ও কোলাজেন। যেগুলো যথাক্রমে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বক ও অস্থি সন্ধি ভালো রাখতে সাহায্য করে।

৪. ক্যাপসিকামে থাকে ক্যাপসিসিন যা শরীরে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

৫. চুল পড়ার সমস্যা কমাতেও বেশ কার্যকর ক্যাপসিকাম। ক্যাপসিকামে থাকা কোলাজেন চুলের গোড়া ভালো রাখতে খুবই উপযোগী।