জেনে নিন চিয়া সিডস খাওয়ার সঠিক নিয়ম
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
চিয়া সিডস। স্বাস্থ্য সচেতন মানুষের কাছে পরিচিত একটি নাম। ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই নিয়মিত চিয়া সিড ভেজানো পানি পান করেন। কেউবা আবার ওটসের ওপর চিয়া সিডস ছড়িয়ে খেয়ে থাকেন। তবে উপকারি এই উপাদানটি খাওয়ার সঠিক উপায় অনেকেরই অজানা।
স্বাস্থ্যের জন্য চিয়া সিডস অত্যন্ত উপকারি। এই বীজে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিনের মতো উপকারি সব উপাদান। বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পুষ্টির ভান্ডার এটি। চিয়া সিডস খেলে আপনি ফিট থাকতে পারবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
কাঁচা অবস্থায় কখনোই চিয়া সিড খাওয়া উচিত নয়। খাওয়ার আগে এটি অবশ্যই পানিতে ভিজিয়ে নিতে হয়। পানি বা দুধে ভেজালে এটি থকথকে আকার নেয়। এভাবেই স্মুদি বা পুডিং এর সঙ্গে চিয়া সিড মিশিয়ে খেতে হয়।
চিয়া সিড পানিতে ভেজালে যখন জেল উৎপন্ন হয় তখন প্রয়োজনীয় পুষ্টিগুলো ভেঙে যায়। শরীরের জন্য যা উপকারি। ভেজানো চিয়া সিড খেলে এর পুষ্টি শরীর দ্রুত শোষণ করতে পারে। এভাবে চিয়া সিড খেলে হজমও হয় দ্রুত।
দুধ হোক কিংবা পানি, চিয়া সিড ভেজানোর সঠিক পদ্ধতি রয়েছে। সবসময় ১:৩ অনুপাতে চিয়া সিড পানি বা দুধে ভেজান। অর্থাৎ পাত্র বা গ্লাসের ১ অংশ চিয়া সিড এবং ৩ অংশ জল বা দুধ নিন। এর বেশি চিয়া সিড বা পানি নেবেন না।
পানি বা দুধে চিয়া সিড মেশানোর পর ১৫ মিনিট রেখে দিন। মাঝে চামচ দিয়ে মিশ্রণ একটু নেড়ে দিন। যখন মিশ্রণটি থকথকে হয়ে যাবে তখন এটি খেতে পারেন। দুধের সঙ্গে চিয়া সিড মেশালে সঙ্গে ফল, বাদাম এবং অন্যান্য বীজ মেশাতে পারেন।
কেবল পানি বা দুধে ভিজিয়েই যে চিয়া সিড খেতে হবে এমনটা নয়। রোস্টেড চিয়া সিডও খেতে পারেন। শুকনো কড়াইতে চিয়া সিড ভেজে নিন। এই রোস্টেড চিয়া সিড দই, ওটমিল বা সালাদে ছড়িয়ে খেতে পারেন। মেশাতে পারেন স্মুদিতেও।
রোস্টেড চিয়া সিড খেলে এর সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান করুন। নয়ত হজমের গণ্ডগোল দেখা দিতে পারে। চেষ্টা করুন সকালের নাশতায় চিয়া সিডস রাখতে। এতে উপকার মেলে বেশি। চিয়া সিডস খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। ফলে বাড়তি খাওয়ার প্রবণতা কমে। ওজন কমানোর ক্ষেত্রে যা সহায়ক ভূমিকা রাখে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


