ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২২:১৯:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

জেরিনের শরীরে দাগ নিয়ে হৈচৈ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আবেদনময়ী অভিনেত্রী জেরিন খান ‘স্ট্রেচ মার্ক’ নিয়ে ট্রোলিং-এর শিকার হলেন। শুক্রবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন নায়িকা। আর সেই ছবিতে দেখা যায়, জেরিনের পরনে রয়েছে সাদা রঙের ক্রপ টপ। পেছনে দৃশ্যমান উদয়পুরের সরোবর। ক্যাপশনে লিখেছেন ‘সরোবরের শহর’। 

আর সেই ছবিতেই জেরিনের পেটে ফাটা দাগ দেখা যায়। আর এ নিয়েই সোশ্যাল মিডিয়ায় আজেবাজে মন্তব্য করেছেন অনেকে।

জারিনের বলেন, যে সমস্ত ব্যক্তি আমার শরীরের দাগ নিয়ে খুবই কৌতূহলী তাদের জানিয়ে রাখা ভালো, ৫০ কেজির মতো ওজন কমালে শরীরে স্ট্রেচ মার্ক থাকা খুবই স্বাভাবিক ব্যাপার। ফটোশপ না করলে একজন মানুষের আসল চেহারাটা বোধহয় এমনই হয়। আমি তাদেরই মধ্যে একজন যারা নিজেদের অপূর্ণতাকে ঢেকে রাখতে নয়, গর্বের সঙ্গে প্রদর্শন করতেই পছন্দ করে।

মূলত হঠাৎ ওজন কমালে অথবা মাতৃত্বের পরবর্তী সময়ে স্ট্রেচ মার্কস হওয়া স্বাভাবিক একটি বিষয়। বিষয়টি নিয়ে যারা জেরিনের বাজে করেছেন তাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন নায়িকার ভক্তরা। 

উল্লেখ্য, এর আগে পেটে ‘স্ট্রেচ মার্ক’ দেখা যাওয়ার সমালোচনার মুখে পড়তে হয়েছিল মালাইকা অরোরাকে।

-জেডসি