ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১৪:২৪:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

জয়পুরহাট মহিলা আ’লীগের নেতৃত্বে শাম্মিম ও সাবিনা 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহিলা আওয়ামী লীগের জয়পুরহাট জেলা কমিটির সভাপতি হিসেবে শাম্মিম আজিজ সাজ ও সাধারণ সম্পাদক হিসেবে সাবিনা চৌধুরী নির্বাচিত হয়েছেন। 

সোমবার (৪ অক্টোবর) সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন।  

প্রায় ১৩ বছর পর অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২৪ জন প্রার্থী ছিলেন। 

এর আগে সোমবার দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে ত্রি-বার্ষিকী সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুন। জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।  প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম।  

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ-সভাপতি এস,এম সোলায়মান আলীসহ প্রমুখ।