জয়ার সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে যা বললেন মিথিলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ এএম, ১০ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
জয়া আহসানের সঙ্গে সৃজিত মুখার্জীর চর্চিত প্রেম নিয়ে অবশেষে মুখ খুললেন রাফিয়াত রশীদ মিথিলা। মূলত, পাঁচ বছর পর সৃজিতের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া। ধারণা করা হচ্ছিল, অতীত সম্পর্কের জেরে তাকে নিয়ে আর কাজ করবেন না এই পরিচালক।
এদিকে জয়ার সঙ্গে সৃজিতের প্রেমের বিষয়টি মোটেই ভাবায় না মিথিলাকে। বরং তিনি এটা স্বাভাবিকভাবেই দেখছেন। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সে তো কতজনের সঙ্গেই কতকিছু শোনা গেছে। সকলকে বাদ দিলে আর কাউকে কাজের জন্য পাবে না। অতীতে কারও সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, তবে আর কাজ করবেন না সেটা তো নয়। কাজটা তো কাজই। এটা নিয়ে আমার আসলে কোন ভাবনা নেই।’
প্রাক্তনের সঙ্গে সৃজিতের কাজ করাকে কিভাবে দেখছেন—জবাবে এই অভিনেত্রী বলেন, ‘আসলে এগুলো আমার জন্য খুবই অবান্তর প্রশ্ন। আমি জয়া আপাকে অনেক আগে থেকে চিনি, সৃজিতেরও আগে। আমি যদি ঝামেলা করি, তাহলে তো কাজই হবে না। আমি এসব নিয়ে ঝামেলা করি না, করবও না।’
এরপর মিথিলা বললেন, ‘বিয়ের তিন বছর হয়ে গেছে, এখন এই সম্পর্কটা স্টেবল। এসব আর ভাবি না। আর এসব নিয়ে রাগ করে কী করব! এতে কার কী লাভ! কারও কোনো লাভ হয় না। কারও অতীত আমি তো বদলাতে পারব না, সেটা নিয়ে রাগ করে লাভ নেই। তার থেকে বর্তমানে ভালো থাকি।’
সম্প্রতি সৃজিতের ‘দশম অবতার’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। এতে প্রথমে অভিনয় করার কথা ছিল শুভশ্রীর। কিন্তু তিনি সন্তান সম্ভাবা হওয়ায় ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। এই ছবিতে আরও অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতা। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা





