জয় এবং হারের পথে যারা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিনোদন জগতের বেশ কয়েকজন তারকা। এই তালিকায় রয়েছেন টালিউড ও বলিউডের অভিনয় শিল্পীরা। ভোটের মাঠে ছিল প্রত্যেকের সরব উপস্থিতি। মিষ্টি কথায় ভোটের মাঠ ভেজালেও ফলাফলে বিভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
ভোট গণনায় এগিয়ে আছেন টালিউড তারকা নুসরাত জাহান, মিমি চক্রবর্তী ও দেব। তৃণমূলের প্রার্থী ছিলেন তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে আছেন নুসরাত ও মিমি। আর টানটান লড়াই করে এগিয়ে রয়েছেন দেব। হুগলির বিজেপি প্রার্থী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় এগিয়ে রয়েছেন।
অন্যদিকে তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায় শুরুতে পিছিয়ে থাকলেও শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে রয়েছেন তিনি। বীরভূম থেকে শতাব্দী রায় নির্বাচনে প্রার্থী হয়েছেন।
নির্বাচনে জয়ী হবার ব্যাপারে শতভাগ আশাবাদী থাকলেও পরাজয়ের স্বাদ নিতে যাচ্ছেন অভিনেত্রী মুনমুন সেন। আসানসোল থেকে মুনমুন সেন লড়েছেন। প্রতিদ্বন্দ্বী মুনমুন সেনকে পেছন ফেলে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়।
এছাড়া বলিউড তারকা হেমা মালিনী নির্বাচনে প্রার্থী হলেও ভোটের মাঠে সুবিধা করতে পারেননি তিনি। বিজেপির প্রার্থী হয়ে উত্তরপ্রদেশের মথুরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। কাঁস্তে হাতে কখনও গমক্ষেতে, কৃষকের সঙ্গে। আবার কখনও ট্রাক্টরের চালকের আসনে বসেও নিজেকে রক্ষা করতে পারেননি অভিনেত্রী।
ভারতে এখন সবগুলো আসনের ভোট গণনা চলছে। এর মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪৪টি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ৭৯টি, এমজিবি ২০টি এবং অন্যান্য দল ৯৯টি আসনে এগিয়ে রয়েছে।
নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে ভোটগ্রহণ হয়। ক্ষমতায় আসতে যেকোনো দলকে ২৭১টি আসন পেতে হবে। বেসরকারি হিসাব অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এরই মধ্যে ২৭১টিরও বেশি আসনে এগিয়ে আছে। অর্থাৎ টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার অপেক্ষায় আছে জোটটি।
অবশ্য এককভাবেও এগিয়ে আছে বিজেপি। এখন পর্যন্ত তারা ২৯১টি আসনে এগিয়ে আছে। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্যও টার্গেট অতিক্রম করেছে তারা।
-জেডসি
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি





