জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু ওসাকার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৬ এএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
নাওমি ওসাকা। ফাইল ছবি।
গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে কোর্টে নেমে শুরুটা দাপটের সাথেই করেছেন বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। সোমবার থেকে শুরু হওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে নারীদের বিভাগে নাওমি ওসাকা প্রথম রাউন্ডে কলম্বিয়ান ক্যামিলা ওসোরিওকে ৬-৩, ৬-৩ গেমের সরাসরি সেটে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। রড লেভার এরিনাতে কলম্বিয়ান প্রতিপক্ষের বিপক্ষে অনেকটা অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়েছিলেন জাপানীজ নাম্বার ওয়ান। প্রথম সেটে ৫-০ গেমের লিড নিলেও পরপর দুটি সার্ভিস ব্রেক করে দারুনভাবে লড়াইয়ে ফিরে আসেন ওসোরিও। তবে শেষ পর্যন্ত আর তা ধরে রাখতে পারেননি।
ম্যাচ শেষে ১৩তম বাছাই ওসাকা বলেছেন, ‘এখানে খেলতে আসাটা সবসময়ই আমার কাছে বিশেষ কিছু। আমি মনে করি ওসোরিও দুর্দান্ত খেলেছে। সব মিলিয়ে এখানে আবারো খেলতে পেরে আমি দারুন খুশি।’
অপর ম্যাচে অলিম্পিক বিজয়ী বেলিন্ডা বেনচিচ ৬-৪, ৬-৩ গেমে ফ্রান্সের ক্রিস্টিনা মালডেনোভিচকে এবং ১৫তম বাছাই এলিনা সেভিতলনো ৬-১, ৭-৬ (৭/৪) গেমে ফিওনা ফেরোকে পরাজিত করেছেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





