ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৮:১৫:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

জয় দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার

জয় দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু

জয় দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু

দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানদের দাঁড়াতেই দেয় নেই টাইগাররা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। সাকিব এ দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। বল হাতে নিয়েছে মূল্যবান তিনটি উইকেট। 

আজ শনিবার অরুনাচল প্রদেশের ধর্মশালায় টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও টাইগারদের দাপুটে বোলিংয়ে মাত্র ১৫৭ রানে অলআউট হয় আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। সাকিব ও মিরাজ নেন ৩টি করে উইকেট। 

আফগানদের দেওয়া ১৫৭ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তবে মেহেদি হাসান মিরাজের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে সাকিব বাহিনি।

১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তবে দলীয় ১৯ রানে ১৩ বলে ৫ রান করে রান আউটে কাটা পড়েন তামিম।

এরপর দলীয় ২৭ রানে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান লিটন। তার বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ মিলে হাল ধরেন। দেখেশুনে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার। 

সাবলীল ব্যাটিংয়ে ৫৮ বলে ফিফটি তুলে নেন মিরাজ। ৯৭ রানের জুটি গড়েন মিরাজ-শান্ত। এরপর দলীয় ১২৪ রানে ৭৩ বলে ৫৮ রান করে আউট হন মিরাজ।