জয় দিয়ে সাফ মিশন শুরু করতে চান সাবিনারা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
প্রতীকী ছবি
মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বুধবার দক্ষিণ এশীয় (সাফ) শীর্ষ নারী চ্যাম্পিয়নশীপের ষষ্ঠ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
আগের পাঁচ আসরে অধরাই ছিল শিরোপা। এখানেই শেষ নয়, এর আগে অনুষ্ঠিত পাঁচ আসরের মধ্যে কেবল একবার ফাইনাালে খেলার যোগ্যতা অর্জন করেছিল সাবিনারা। তবে বরাবরের মতো তাদের হারিয়ে টানা পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলেছে ভারত। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় বাংলাদেশ সময় পৌঁনে ছয়টায় শুরু হবে এ-গ্রুপের ম্যাচটি।
তবে ম্যাচের জন্য মাঠে নামার আগেই বাংলাদেশ দলের জন্য দু:সংবাদ জানান প্রধান কোচ গোলাাম রব্বানি ছোটন। তিনি জানান, কাল প্রথম ম্যাচে খেলতে পারছেন না নির্ভরযোগ্য ডিফেন্ডার আনাই মোগিনী। রোববার কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টারে অনুশীলনের জন্য মাঠে নামতে গিয়ে বাঁ পায়ের দুই আঙ্গুলে ব্যথা পেয়েছিলেন তিনি। অবশ্য কোচের আশা ছিল মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগেই সুস্থ হয়ে যাবেন মোগিনী। তবে আজ টানা তৃতীয় দিনের মতো অনুশীলন করতে পারেননি আনাই।
কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টার মাঠে আজ সকালের অনুশীলনে দেখা গেল গোলকিপার রুপনা চাকমাকে বেশ কয়েকবার ফাঁকি দিয়ে দুর্দান্ত গতিতে বল জালে জড়াচ্ছেন অধিনায়ক সাবিনা খাতুন। তার এই গতিই বলে দিচ্ছে প্রতিপক্ষের জাল কাঁপাতে কতটা মুখিয়ে আছেন তিনি।
দেশের মাটিতে দুর্বার সাবিনা খাতুন। মেয়েদের সাফে আগের পাঁচটি টুর্নামেন্টেই খেলেছেন তিনি। গোলও নেহায়েত কম নয়। কিন্তু দলকে শিরোপা এনে দিতে পারনেনি। ২০১৬ সালে একবার রানার্সআপ হলেও সোনালী ট্রফিটা অধরাই থেকে গেছে। এবারের আসরে সবচেয়ে অভিজ্ঞ হিসেবে অংশগ্রহণকারী সব দলেরই দৃষ্টি সাবিনার দিকে। কারণ টানা ষষ্ঠবারের মতো টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। এবার অন্তত শিরোপা ছুঁয়ে দেখার আফসোস ঘোচাতে চান সাবিনা।
সেই লক্ষ্যে শুরুটাও বড় জয়ে করতে চান সাবিনা।
বাংলাদেশ অধিনায়ক বলেন,‘পাঁচটি সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছি। কিন্তু একবারও চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারিনি। এই আফসোসটাই আমার রয়েছে। সেটাই ঘুচাতে চাই।’
শিরোপা জিততে হলে বহুদূর যেতে হবে সাবিনাদের। তার আগে কাল প্রথম ম্যাচে উড়ন্ত শুরু চাইছেন তিনি।
তিনি বলেন, ‘এখন আমাদের ফোকাস মালদ্বীপ ম্যাচ নিয়ে। এই ম্যাচে বড় ব্যবধানে জিততে চাই।’
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সঙ্গে দুইবার দেখা হয়েছিল মালদ্বীপের। কোন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি দ্বীপ দেশটি। ২০১৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত তৃতীয় সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। যেখানে দুই গোল ছিল সাবিনার। দুই বছর পর ভারতের শিলিগুঁড়িতে অনুষ্ঠিত সাফের আসরে সেমিফাইনালে দ্বীপদেশটিকে গুড়িয়ে দেন সাবিনারা। ৬-০ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছিল মালদ্বীপ। ওই ম্যাচেও দুই গোল করেছিলেন দেশসেরা ফরোয়ার্ড সাবিনা। ২০১৬ সালেই ফিফা প্রীতি ম্যাচে এই দ্বীপদেশটিকে বাংলাদেশ হারায় ২-০ গোলের ব্যবধানে।
মালদ্বীপের বিপক্ষে এবারো বড় জয়ের রোমাঞ্চকর চ্যালেঞ্জ নিতে চান কোচ গোলাম রব্বানী।
তিনি বলেন,‘ প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচটি বেশ রোমঞ্চকর হবে, কারণ সাফ চ্যাম্পিয়নশিপে সব সিনিয়র খেলোয়াড়রাই খেলে থাকে। তাই আমার মনে হয় পুরো টুর্নামেন্টটিই বেশ প্রতিদ্বন্দ্বিতাপুর্ন হবে। বড় জয় নিয়ে মাঠ ছাড়তে মানসিকভাবে প্রস্তুত সাবিনারা।’
এদিকে সাবিনাদের ছেড়ে কথা বলার পাত্র নন মালদ্বীপের অধিনায়ক আয়মিথ লিজা।
তিনি বলেন, ‘আমি জানি বাংলাদেশ তারুণ্য নির্ভর মেধাবীদের একটি দল। তারা খুবই ভালো খেলে। তবে তাদের হারানোর সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের।’
মালদ্বীপের কোচ আহমেদ শরিফ একধাপ এগিয়ে বলেন, ‘আমরা গ্রুপ অব ডেথে পড়েছি। সবারই একটি প্রত্যাশা থাকে। আমরাও সেরা সাফল্য অর্জন করতে চাই। প্রথম ম্যাচে বাংলাদেশকেও আমরা সহজে ছেড়ে দেব না। নিজেদের সেরা কৌশল, পদ্ধতি এবং সামর্থ্য দিয়ে সেরাটা পাওয়ার চেষ্টা করব।’
/টুটুল/
- চিঠি আর আসে না, ডাকহরকরা হারিয়ে গেছে
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়











