ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২:৩৬:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

ঝড় ডেনিসের কবলে যুক্তরাজ্য, জনজীবন বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রচন্ড ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাজ্যের জনজীবন। দেশটির ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড় ডেনিস। এতে সাউথ ওয়েলস ও ইংল্যান্ডের অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। ঝড়ের প্রভাবে সড়কে পানি জমে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। অনেক বাড়িঘর পানিতে ডুবে গেছে। বন্যা কবলিত এলাকার বহু বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। যুক্তরাজ্যজুড়ে অন্তত ৭০০টিরও বেশি স্থানে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়াও, ইংল্যান্ডের আরও ২০০টি এলাকায়, ওয়েলসের ২০টি এলাকায় এবং স্কটল্যান্ডের ১০টি এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া সংস্থাগুলো বিনা প্রয়োজনে কাউকে ভ্রমণে না বের হতে অনুরোধ জানিয়েছে। এখন পর্যন্ত দক্ষিণ পূর্ব উপকূলে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

-জেডসি