ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৪:২৮:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

ঝালকাঠিতে ল্যাকটেটিং মায়েদের ৬ দিনব্যাপী হেলথ ক্যাম্প শুরু

আপডেট: ১০:৩১ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার

2015-06-26_4_607007স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঝালকাঠি : জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পৌর এলাকার ৮০০ কর্মজীবী ল্যাকটেটিং মায়েদের নিয়ে ৬ দিনব্যাপী হেলথ ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার মেয়র আফজাল হোসেন ও জেলা তথ্য অফিসার হাসিবুল হাসান বিশেষ অতিথি ছিলেন। ঝালকাঠি পৌর সভার ওয়ার্ডভিত্তিক ৬ দিন ধরে তাদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। মহিলা বিষয়ক অধিদপ্তর মায়েদের মধ্যে কিটস প্যাকেট বিতরণ করেছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ২৬.০৬.২০১৫