ঝিনাইদহে ইউপি নির্বাচনে তৃতীয় লিঙ্গের প্রার্থী বিপুল ভোটে জয়ী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয় পেয়েছেন ১ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের শম্পা খাতুন পপি। তিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে ২ হাজার ১০১ ভোট পেয়েছেন । বুধবার ৫ম ধাপের ইউপি নির্বাচনে ফুলহরি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী অপর দুই জনকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি।
উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে জানা যায়, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের রুহুল আমিন খন্দকারের ৪র্থ সন্তান শম্পা খাতুন পপি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের আব্দুল আমিন রাসেলের সাথে ২০১৩ সালে বিয়ে হয় তার। প্রথম দিকে রাসেলের পরিবারের পক্ষ থেকে তার সাথে ভালো আচরণ করলেও কিছুদিন পর শুরু হয় মারধর ও নির্যাতন। গত বছর তাকে তালাক দেয় রাসেল। তবুও ফুলহরি থেকে মানুষের সেবা করে আসছিলেন তিনি। তফসিল ঘোষণা করার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ মানুষের কাছে ভোট চাওয়া শুরু করেন তিনি।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর শম্পা খাতুন পপি জানান, আমি এলাকায় দেখেছি জনপ্রতিনিধিরা মানুষকে কত হয়রানি করে। বিভিন্ন ভাতা দেওয়ার জন্য অসহায় মানুষের কাছ থেকে টাকা নেয় তারা। তাদের হাত থেকে মানুষকে রক্ষা করতে আমি ভোটযুদ্ধে অংশ নিয়েছিলাম। মানুষের উপকার করি বলেই তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন আমি তাদের সাথে নিয়ে কাজ করতে চাই। সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয় তবে আমরা মানুষকে ভালোভাবে সেবা করতে পারব।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











