ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৯:৪০:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

ঝুলন গোস্বামীর ‘চাকদহ এক্সপ্রেস’ নিয়ে বিতর্ক

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ এএম, ৭ জানুয়ারি ২০২২ শুক্রবার

অনুষ্কা শর্মা এবং ঝুলন গোস্বামী।

অনুষ্কা শর্মা এবং ঝুলন গোস্বামী।

মাঝে শোনা গেল পর্দার ঝুলন হচ্ছেন না তিনি। বিস্তর চর্চা, জল্পনায় বিকল্প হিসেবে শোনা যাচ্ছিল তৃপ্তি দিমরির নাম। বছর শুরুতেই নিন্দকদের মুখে ছাই দিয়ে ঝুলন গোস্বামী রূপেই আবির্ভূত হলেন তিনি। অনুষ্কা শর্মা। ভারতের নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের জীবনীচিত্র ‘চাকদহ এক্সপ্রেস’-এর প্রচার ঝলক টুইট করলেন নিজেই। নাম ভূমিকায় তিনি পর্দায় ফিরছেন সেই ২০১৮-র পরে।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে ‘চাকদহ এক্সপ্রেস’। টুইটারে ভাগ করে নেওয়া প্রচার ঝলকে ভারতীয় দলের জার্সিতে ‘ঝুলন’ অনুষ্কা। 

এদিকে, ‘চাকদহ এক্সপ্রেস’ ঝুলনের জুতোয় অনুষ্কাকে পা গলাতে দেখেই তোলপাড় টুইটার থেকে ইনস্টাগ্রাম। অনুরাগীরা যখন প্রশংসা করছেন, সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন আর এক দল দর্শক। কারও প্রশ্ন এমন সফল ক্রীড়াবিদের গায়ের রং কালো বলে পর্দায় তাকে ফর্সা হিসেবে দেখানো হচ্ছে কেন? নাকি তার খেলার পারদর্শিতার চেয়ে এ ক্ষেত্রে বড় হয়ে উঠল তার গায়ের রং?

কেউ বলছেন, বলিউডে তো শ্যামবর্ণা অভিনেত্রীরা রয়েছেন। তাদের অনেকেই অভিনয়েও যথেষ্ট দক্ষ। তেমন কাউকে কি ঝুলনের চরিত্রে নেওয়া যেত না? তার বদলে পর্দায় ফর্সা অভিনেত্রী কেন ঝুলন হয়ে উঠছেন? কারও আবার মত, বাঙালির চরিত্রে অভিনয় করতে হলে বাংলা ভাষার উচ্চারণ ভাল হওয়া জরুরি। প্রচার ঝলকে অনুষ্কার বাংলা উচ্চারণে স্পষ্ট অবাঙালি টান। এই চরিত্রে এমন কাউকে কি নেওয়া যেত না, যার বাংলা উচ্চারণ নির্ভুল এবং যথাযথ?