টলিউডে ফের বাংলা সিরিয়ালের শ্যুটিং শুরু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২২ পিএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
ফাইল ছবি।
অবশেষে স্বস্তি ফিরল টলিউডে। প্রযোজক-ফেডারেশন-আর্টিস্ট ফোরামের মধ্যে শ্যুটিং নিয়ে চলতে থাকা টানাপড়েনে সাময়িক দাঁড়ি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এবং মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিচালক ও রাজ্যের সংস্কৃতি সেলের সম্পাদক রাজ চক্রবর্তী, পরিচালক-প্রযোজক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের মধ্যস্থতায় নিয়মিত শ্যুটিং শুরু টেলিপাড়ায়।
প্রযোজক-পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় গণমাধ্যমকে জানিয়েছেন, যে ২০টি ধারাবাহিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ফেডারেশন সেগুলোর পাশাপাশি বাকি সব ধারাবাহিকের নিয়মিত শ্যুটিং শুরু হয়েছে আজ শুক্রবার সকাল থেকেই।
বুধবার প্রযোজক-ফোরাম-ফেডারশনের বৈঠক স্থায়ী কোনও মীমাংসা দেখাতে পারেনি। ফলে, বৃহস্পতিবার কাজে যোগ দেননি কলাকুশলীদের একটা বড় অংশ।
এদিকে পরমব্রত জানান, কাজ শুরু হল মানেই ম্যাজিকের মতো যাবতীয় ক্ষোভ মুছে গেছে সবার মন থেকে এমনটা ভাবার কোনও কারণ নেই। এবং সংগঠনগুলির অভিযোগ একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। ফলে, পরিস্থিতি স্বাভাবিক করতে আরও কয়েকটি বৈঠক হবে। ধাপে ধাপে আলোচনার মাধ্যমে যাবতীয় ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে।
শৈবাল বন্দ্যোপাধ্যায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি গণমাধ্যমকে জানান, ফেডারেশন যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেই অনুরোধ জানানো হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে। তিনি মধ্যস্থতার জন্য রাজ, পরমব্রত এবং মন্ত্রী অরূপকে বলেন। তাদের উপস্থিতিতে ডাকা বৈঠকে ঠিক হয় টেলিপাড়ার স্বার্থে আপাতত সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আবার আগের মতো কাজ করবেন সবাই। পাশাপাশি, কঠোর ভাবে মানা হবে যাবতীয় কোভিড নিরাপত্তার নিয়মকানুন।
খুশি, স্বস্তি ছড়িয়ে পড়েছে টেলিপাড়ার সমস্ত অভিনেতাদের মনেও। শ্যুটিংয়ের ফাঁকে সবাই জানান, এই দিনটির প্রত্যাশাতেই তারা এত দিন ছিলেন। পুরনো পরিবেশে ফিরতে পেরে যেন হাফ ছেড়ে বেঁচেছেন।
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল










