টস হেরে বোলিংয়ে তামিমবাহিনী
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায়।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বুধবার মাঠে নামছে দুদল। সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলেই আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের ষষ্ঠস্থানে উঠবে বাংলাদেশ।
বর্তমানে ৯১ রেটিং নিয়ে র্যাংকিংয়ের সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। পাকিস্তানের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান ২। আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং হবে ৯৪। তখন পাকিস্তান সরিয়ে ষষ্ঠস্থানে উঠবে টাইগাররা।
আর সিরিজে হোয়াইটওয়াশ হলেও র্যাংকিংয়ের দশমস্থানেই থাকবে আফগানিস্তান। তবে ৩ রেটিং হারাবে তারা। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে আফগানরা। সিরিজ ২-১ ব্যবধানে জিতলে সপ্তমস্থানেই থাকবে বাংলাদেশ। রেটিংও ৯১ থাকবে। আর ২-১ ব্যবধানে সিরিজ হারলে, ৮৮ রেটিং নিয়ে সপ্তমস্থানেই থাকবে বাংলাদেশ।
আর আফগানদের কাছে হোয়াইটওয়াশ হলে ৬ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৮৫ রেটিং নিয়ে সপ্তমস্থানেই থাকবে তারা। এতে ৯ রেটিং বাড়বে আফগানদের। তবে দশমস্থানেই থাকতে হবে তাদের।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ-আফগানিস্তান এখন পর্যন্ত খেলেছে মোট আটটি ম্যাচ। দুদলের মধ্যে জয়-পরাজয়ে এগিয়ে রয়েছে টাইগাররাই। দুদলের মুখোমুখিতে আট ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ দল। অন্যদিকে আফগানরা জয় পেয়েছে মাত্র তিনটি ম্যাচে।
এদিকে, আইসিসি ওয়ানডে সুপার লিগে এখনও অপরাজিত আফগানিস্তান। ৬ ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে তারা। তবে আফগানদের সিরিজগুলো ছিল র্যাঙ্কিংয়ের নিচের সারির দল আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় অনেক এগিয়ে নিবে আফগানিস্তানকে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি ও মাহমুদুল হাসান জয়।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড: হাশমত শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমত ওমরজাই, ফরিদ আহমাদ, ফজল হক ফারুকি, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিব জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও মালিক।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











