টাইমের ‘কিড অব দ্য ইয়ার’ তেজস্বী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
মার্কিন সাময়িকী টাইমের ‘কিড অব দ্য ইয়ার ২০২৫’ স্বীকৃতি পেলেন ১৭ বছর বয়সী তেজস্বী মনোজ। প্রবীণদের অনলাইনে প্রতারণার হাত থেকে রক্ষা করার উদ্যোগ নিয়ে এ স্বীকৃতি পান তিনি। নিজের ৮৫ বছর বয়সী দাদার প্রতারকের খপ্পরে পড়ার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে এ উদ্যোগ হাতে নিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এ কিশোরী।
গত বছর ফেব্রুয়ারিতে স্কাউটিং আমেরিকা ক্যাম্প থেকে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে তাঁর দাদার একাধিক মিসড কল দেখতে পান বলে জানান তেজস্বী। পরে জানা যায়, তাঁর দাদাকে দূর সম্পর্কের এক আত্মীয়ের পরিচয় দিয়ে প্রতারক চক্রের পক্ষ থেকে দুই হাজার ডলার চেয়ে ই-মেইল পাঠানো হয়েছে। তবে টাকা পাঠানোর আগেই তেজস্বীর বাবা বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নেন।
এ ঘটনা দেখে তেজস্বী বুঝতে পারেন, প্রবীণ ব্যক্তিরা কত সহজেই অনলাইন প্রতারণার শিকার হতে পারেন। আর এ উপলব্ধিই তাঁকে এই উদ্যোগ নেওয়ার প্রেরণা জোগায়।
‘শিল্ড সিনিয়রস’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন তেজস্বী। ৬০ বছর বা তার বেশি বয়সীদের অনলাইনে প্রতারণা শনাক্ত করতে, বিশ্লেষণ করতে এবং তা রিপোর্ট করতে সহায়তা করে এই ওয়েবসাইট। বর্তমানে সীমিত পরিসরে এর কার্যক্রম চালু আছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পাওয়া সন্দেহজনক বার্তাগুলো পরীক্ষার জন্য আপলোড করতে পারেন।
এর পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে স্ক্যান করে প্রতারণার বিষয়টি যাচাই করা হয়। যাচাই করার পর প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া গেলে সেসব তথ্য সরাসরি এফবিআই, এএআরপি এবং এসইসির মতো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কাছে পাঠানো হয়।
টাইম ম্যাগাজিন তেজস্বীর এই প্রচেষ্টার প্রশংসা করে বলেছে, বয়স্কদের নিঃসন্দেহে অনলাইন সুরক্ষার প্রয়োজন। তেজস্বী তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। গলফ নিউজ।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







