টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ সাংবাদিকরা
মিডিয়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার
মারিয়া রেসা। ছবি : সংগৃহীত
সাংবাদিকতা করতে গিয়ে খুন হয়েছেন কিংবা জেলে গিয়েছেন এমন বেশ কিছু আলোচিত সাংবাদিককে ‘পারসন অব দ্য ইয়ার-২০১৮’ ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন। মঙ্গলবার তালিকাটি প্রকাশ করা হয়। এবারের সংখ্যার শিরোনাম দেওয়া হয়েছে ‘সত্যের লড়াই’।
২০১৮ সালের আলোচিতদের মধ্যে যেমন রয়েছেন সৌদি আরবের নিহত সাংবাদিক জামাল খাশুগজি, তেমনি রয়েছেন মিয়ানমারে দণ্ডিত রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোক ও কিয়াও মো ওকে। এমন কি রয়েছেন ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসা।
সিএনএনের সাবেক কর্মকর্তা মারিয়া রেসা ২০১২ সালে 'র্যাপলার' নিউজসাইট চালু করেন। সেখানে ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তের সমালোচনা করে সংবাদ প্রতিবেদন প্রকাশ করেন তিনি। এরপর থেকেই তাকে 'ব্যাপক ভাবে আইনি হয়রানী' করা শুরু করে দুতার্তের বিচার বিভাগ।
গত মাসে কর ফাঁকির মামলায় অভিযুক্ত এই নারী সাংবাদিক দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের আক্রোশের শিকার বলে মনে করা হয়।
মারিয়া রেসা সিএনএনকে বলেন, সাংবাদিক হওয়ার জন্য এখন সময়টা বড়ই কঠিন। তবে আমাদের সাহস হারালে চলবে না। সাহসের সঙ্গে সামনের পথে এগিয়ে যেতে হবে। আমাদের শক্তির জায়গা এটাই যে সাংবাদিক হওয়ার জন্য সহজ সময় আসলে কখনও আসে না।
যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খোলার সাহসী ভূমিকা রেখেছেন যে নারীরা, ২০১৭ সালে সেরা আলোচিত ছিলেন তারা।
টাইমের প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথল এবারের আলোচিত নির্বাচনের বিষয়ে লিখেছেন, সত্য প্রকাশে জীবনের ঝুঁকি নিয়ে, মুক্তমত প্রকাশের জন্য নির্ভিকভাবে সরব থেকে এই ‘গার্ডিয়ান’রা এবারের ‘পারসন অব দ্য ইয়ার। পছন্দের এই ব্যক্তিদের দিকে তাকালে স্পষ্ট দেখা যাবে যে সত্য চাপিয়ে রাখা পুরো বছরই নিয়মিত ঘটনা হয়ে থেকেছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



