ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৮:৫৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মা-শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

টাঙ্গাইলে কালিহাতী উপজেলার হাতিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিক্সা আরোহী মা ও শিশুসহ তিনজন নিহত হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটো রিক্সার চালক টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার হামিদ মিয়ার ছেলে তায়েবুল হোসেন (৫০), একই এলাকার খায়রুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম ( ২৫) ও তার এক বছরের শিশুপুত্র তাওহীদ।

নিহতদের স্বজন ও এলাকাবাসী জানায়, সোমবার দুপুর দুইটার দিকে খায়রুল ইসলাম তার শশুরবাড়ি কালিহাতী উপজেলার হাতিয়া থেকে স্ত্রী-সন্তান নিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে নিজ বাড়ি কদমতলী ফেরার সময় কালিহাতি উপজেলার হাতিয়ার অরক্ষিত রেলক্রসিং পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ব্যাটারি চালিত অটোরিক্সার চালক ও শিশু তাওহীদ নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় খায়রুলের স্ত্রী তাহমিনা। পরে স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ নবীন হোসেন জানান, ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুসহ দুইজন নিহত হয়। আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনার পর মারা যায়। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।