টানা বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম, ভোগান্তি চরমে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের নিম্নাঞ্চল। বাণিজ্যিক রাজধানীর নিচু এলাকাগুলোতে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে ডুবে গেছে। অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হওয়ায় অনেক জায়গায় যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বৃষ্টিতে বেশি দুর্ভোগে পড়েছেন জরুরি কাজে বাড়ির বাহিরে বের হওয়া মানুষ।
গতকাল রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে, যা আজ শনিবারও অব্যাহত আছে।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২১ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর তাতেই চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোড, প্রবর্ত্তক, কাতালগঞ্জ, মুরাদপুরসহ নগরীর নিম্নাঞ্চলে হাঁটু পরিমাণ পানি জমে গেছে। এতে করে ঘর থেকে বের হওয়া নগরবাসীকে কষ্ট করে চলাচল করতে হচ্ছে।
বৃষ্টির কারণে অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শনিবার বন্ধের দিন হওয়ায় অফিসগামী মানুষের তেমন ভিড় না থাকলেও, প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
চট্টগ্রামের পতেঙ্গা অবহাওয়া অফিসের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা হারুন উর রশিদ বলেন, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে আজকে সারাদিন। রবিবার দুপুর পর্যন্ত বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা ভালো হতে পারে।
-জেডসি
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র




