টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার
ফাইল ছবি
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। টানা চার দিন এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বুধবার (১৯ অক্টোবর) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা মঙ্গলবার রেকর্ড করা হয়েছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দেখা গেছে, কয়েকদিন ধরেই জেলায় শীতের আমেজ লক্ষ্য করা গেছে। ভোরের দিকে ঘন কুয়াশা পড়ছে।সবুজ ঘাস, ধান ও চা-গাছের ডগায় ফোটায় ফোটায় শিশির বিন্দুর দেখা মিলছে। স্থানীয়রা বলছেন, সূর্য ডোবার পর থেকে ঠান্ডা পড়তে শুরু করছে।
কাঞ্চনজঙ্ঘা ও আগাম শীত উপভোগ করতে অনেকেই ছুটে আসছেন পঞ্চগড়ে। ঢাকা, রাজশাহী ও রংপুর থেকে ঘুরতে আসা নুশরাত জাহান, কামরুন নেহার আঁখি, আব্দুল্লাহ আল মামুন ও মুনতাসির সৈকত বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে আগাম শীত অনুভব করছি। এখনো আমাদের ওখানে শীত পড়তে শুরু করেনি। বেশ ভালো লাগছে।
স্থানীয়রা জানায়, হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য স্থানের চেয়ে পঞ্চগড়ে আগেভাগেই শীতের আগমন ঘটে। নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে থাকে প্রচণ্ড শীত। তবে ভাদ্র-আশ্বিনের পর শুরু হয় হেমন্ত। হেমন্ত যেন এক অপরূপ প্রকৃতির মুগ্ধকর অনুভূতি। শরতের শেষ ভাগে আশ্বিনের দমকা বৃষ্টি আর ঝোড়ো বাতাস বয়ে নিয়ে আসে শীতের পরশ। এক দিকে শীতের পরশ, অন্য দিকে এ সময়ে উত্তরের পরিষ্কার নীল আকাশে দৃশ্যমান হয়ে ওঠে পৃথিবীর তৃতীয় বৃহত্তম শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। এ দু’য়ে মিলে সময়টি হয়ে ওঠে পর্যটকদের কাছে অত্যন্ত আনন্দের।
পর্যটক সেবা প্রতিষ্ঠান, আবাসিক হোটেল ও রেস্তোরাঁয় কর্মরতদের সূত্রে জানা যায়, শীত পড়তে শুরু করেছে। শীত মানেই এ অঞ্চলে পর্যটনের সময়। প্রচুর পর্যটকের সমাগম ঘটে থাকে এ হিমপ্রবণ অঞ্চলে। গত কয়েক দিন ধরেই আবাসিক হোটেলগুলোতে প্রচুর পর্যটক আসছেন। অনেকেই আসার জন্য হোটেল বুকিং দিচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শীত পড়তে শুরু করেছে। গত কয়েক দিন ধরেই তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ বুধবার ভোর ৬টায় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ১৭ অক্টোবর ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ১৬ অক্টোবর ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ অক্টোবর ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








