টিউলিপের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি ড. ইউনূসের
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার
ফাইল ছবি।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস লন্ডন সফরের সময় ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে টিউলিপ একটি চিঠির মাধ্যমে ড. ইউনূসকে দেখা করার আমন্ত্রণ জানান, যার উদ্দেশ্য ছিল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা ও ভুল বোঝাবুঝির অবসান ঘটানো।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, অভিযোগগুলোর বিচার এখন আদালতের আওতায় এবং তিনি কোনোভাবেই আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চান না।
ড. ইউনূসকে প্রশ্ন করা হয়েছিল, তিনি তার চার দিনের যুক্তরাজ্য সফরের সময় টিউলিপের সঙ্গে দেখা করবেন কি না? জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘না, আমি তার সঙ্গে দেখা করব না, কারণ এটি একটি আইনি প্রক্রিয়া। আমি এতে কোনো বাধা দিতে চাই না। প্রক্রিয়াটি নিজের গতিতেই চলুক।’
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমানে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটি তদন্ত পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, তার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে টিউলিপ অবৈধভাবে জমি গ্রহণ করেছেন। এ বিষয়ে ড. ইউনূস বলেন, ‘আমি আমাদের দুর্নীতি দমন কমিশনের ওপর সম্পূর্ণ আস্থা রাখি এবং বিশ্বাস করি তারা সঠিক কাজটিই করছে।’
অন্যদিকে, লন্ডনে অবস্থানরত সাবেক ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত একটি অপপ্রচার। তিনি জানান, বাংলাদেশি কর্তৃপক্ষ তার আইনজীবীদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে এবং এখনো কোনো প্রমাণ পেশ করেনি।
চিঠিতে সিদ্দিক উল্লেখ করেন, ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলে দুর্নীতি দমন কমিশনের তৈরি হওয়া বিভ্রান্তি দূর করা যেতে পারে। তবে ড. ইউনূস স্পষ্ট জানান, বিষয়টি আদালতের সিদ্ধান্তসাপেক্ষ, আদালতই নির্ধারণ করবে মামলা চলমান থাকবে কি না বা তা বাতিলযোগ্য।
টিউলিপ সিদ্দিক যদি দোষী প্রমাণিত হন, তবে তার প্রত্যর্পণ চাওয়া হবে কি না- এই প্রশ্নে ড. ইউনূস বলেন, ‘যদি সেটি আইনি প্রক্রিয়ার অংশ হয়, তবে অবশ্যই।’
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











