ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৫৩:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

টিকার চতুর্থ ডোজ নিলেন ৩ লাখ ৩২ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা টিকার চতুর্থ ডোজ নিয়েছেন ২১ হাজার ৯৯ জন । এ নিয়ে চতুর্থ ডোজ নিয়েছেন ৩ লাখ ৩২ হাজার ১৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে টিকা কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৪ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার ২৯২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার ৬৮৮ জন। তৃতীয় ডোজ নিয়েছেন ৬ কোটি ৫৩ লাখ ১৮ হাজার ৫২৫ জন। চতুর্থ ডোজ পেয়েছে তিন লাখ ৩২ হাজার ১৯১ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১২ থেকে ১৭ বছর বয়সী এক কোটি ৭৪ লাখ ২ হাজার ২৯২ জন শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে এক কোটি ৬২ লাখ ১২ হাজার ৬২৪ জনকে। তবে এখন পর্যন্ত কাউকে বুস্টার ডোজ দেয়া হয়নি।

পাঁচ থেকে ১১ বছর বয়সী এক কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৪৩৮ জন শিশুকে করোনার প্রথম ডোজ দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১৮ লাখ ৯৬ হাজার ৩৮৪ জনকে। এ ছাড়া টিকার আওতায় এসেছেন পাঁচ লাখ ৭৯ হাজার ৯২৫ জন ভাসমান মানুষ।