টিকা নেয়ার ক্ষেত্রে ফুটবলারদের অগ্রাধিকার নয়: ফিফা সভাপতি
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে ফুটবলারদের অগ্রাধিকার দেয়া ঠিক হবে না এমন মন্তব্য করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
আগামী ২৩ জুলাই জাপানের রাজধানী টোকিওতে শুরু হবে অলিম্পিক। এই আসরকে সামনে রেখে অ্যাথলেটদের করোনা ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু করেছে বা অনেক দেশই এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। বিষয়টির সমালোচনা করে জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ভ্যাকসিন অবশ্যই তাদের প্রয়োজন যারা হুমকির মুখে রয়েছে। বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের। বিষয়টি আমাদের মধ্যে পরিষ্কার। আমি মনে করি না যে, এক্ষেত্রে ফুটবল খেলোয়াড়দের অগ্রাধিকার দেয়া হোক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর সঙ্গে একটি যৌথ প্রচারাভিচান উদ্বোধন করেছেন ইনফান্তিনো। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে, সকলেই যাতে ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে সমান অধিকার পায়।
ফিফা সভাপতি আরো বলেন, অবশ্যই সামনে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে। কিছু ক্ষেত্রে সুপারিশ করা যেতে পারে। অলিম্পিক হবে গ্রীষ্মে। কিন্তু যারা হুমকির মধ্যে রয়েছে তাদের অগ্রাধিকার দিতে হবে। তবে এটি ফুটবলার বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবেচনায় নেয়া ঠিক হবে না।
ইনফান্তিনো আত্মবিশ্বাসী যে, ২০২২ সালের বিশ্বকাপে স্টেডিয়ামে শতভাগ দর্শক থাকবে। আমি খুবই, খুবই আশাবাদী। আমরা সেখানে ফিরব যেখানে ফিরতে চাই।
২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে ২২তম ফিফা বিশ্বকাপ। এই বিশ্বকাপে অংশ নেবে ৩২টি দল।
ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ আসার আগে করোনা দুর্যোগ কেটে যাবে। এখনো দুই বছর বাকি। বিশ্বকাপের চেয়েও আমাদের বড় সমস্যা আছে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





