ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৪০:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

টিভিতে খবর পড়ল নারী রোবট ‘শিন শিয়াওমেং’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

জীবন্ত মানুষের মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তার এক নারী রোবট খবর পড়েছে।  রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ায় ওই রোবটটিকে সংবাদ উপস্থাপন করতে দেখা যায়। মানুষের মুখের অভিব্যক্তি অনুকরণ করে সংবাদ উপস্থাপন করেছে রোবটটি।

জানা যায়, রোবটটির নাম রাখা হয়েছে ‘শিন শিয়াওমেং’। শিনাহুয়ার মানব উপস্থাপক কু মেংয়ের আদলে এটিকে বানিয়েছে শিনাহুয়া এবং সোগৌ ইনকরপোটেড। গোলাপি ব্লাউজ এবং কানে দুল পরে খবর পাঠ করতে দেখা গেছে রোবটটিকে। চীনা পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে অংশ নিতে জনপ্রতিনিধিদের একটি দল বেইজিং আসছে- এ বিষয়ে এক মিনিটের একটি সংবাদ উপস্থাপন করেছে রোবটটি।

গত বছর দেশটিতে দুটি কৃত্রিম বুদ্ধিমত্তার পুরুষ সংবাদ উপস্থাপক দেখা গেলেও নারী রোবট এবারই প্রথম। পুরুষ রোবট দুটির মধ্যে একটি রোবট ইংরেজিতে এবং অন্যটি চীনা ভাষায় কথা বলতে পারে।