ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন ভোটের দিন মেট্রোরেল চলবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি

টিসিবির পণ্য বিক্রি শুরু, চলবে ১৭ দিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে ।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) টিসিবির জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সকাল থেকে রাজধানীসহ সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। ২২ ফেব্রুয়ারি (শুক্রবার ছাড়া) পর্যন্ত এ কার্যক্রম চলবে।

টিসিবির ট্রাকসেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা দরে আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলবে।