টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশের মেয়েরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৪ পিএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার
নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
ক্রাইস্টচার্চে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৩২ রানে অলআউট হয়ে বিব্রতকর হার জুটেছিল বাংলাদেশের মেয়েদের। আজ রোববার ডানেডিনে দ্বিতীয় ম্যাচে তেমন ধসের মুখোমুখি না হলেও সিরিজ হার এড়াতে পারল না নিগার সুলতানা জ্যোতির দল। ৩৭ রানে হেরেছে অতিথিরা। তিন ম্যাচের সিরিজ একটি হাতে রেখেই ২-০ তে জিতল নিউ জিল্যান্ড।
টস জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। মারুফা আক্তার তার টানা দুই ওভারে দুটি উইকেট নিয়ে দারুণ শুরু এনে দেন। পাওয়ার প্লেতে ২৯ রানেই সোফি ডিভাইন (২০) ও জর্জিয়া প্লিমারকে (৩) হারায় স্বাগতিকরা। তবে মিডল অর্ডারে অ্যামেলিয়া কার ও ম্যাডি গ্রিনের ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ৪ উইকেটে ১৪৮ রান করে স্বাগতিকরা। কার ৩০ বলে ৫ চারে ৪৬ ও গ্রিন ২৫ বলে ৪ চারে ৩৭ রানে অপরাজিত ছিলেন। মারুফার পর নিউজিল্যান্ডের বাকি দুটি উইকেট ভাগাভাগি করেন রিতু মনি ও রুমানা আহমেদ।
লক্ষ্যে নেমে ১৪ রানে দুটি উইকেট হারায় বাংলাদেশ। এরপর শারমিন আক্তার ও নিগারের প্রতিরোধ। দলীয় ৫৯ রানে এই জুটি ভাঙলে আর ঘুরে দাঁড়াতে পারেনি অতিথিরা। প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই হয়েছেন রানআউট।
৮ উইকেটে ১১১ রানে থামে বাংলাদেশ। সর্বোচ্চ ৩১ রান করেন নিগার। ২২ রান করেন শারমিন ও ১৫ রান আসে ফারজানা হকের ব্যাটে। আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











