টুইটার : ৩৩ কোটি ইউজারকে পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৩২ পিএম, ৬ মে ২০১৮ রবিবার
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এবার তাদের ৩৩ কোটি ব্যবহারকারীকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পরামর্শ দিয়েছে। অভ্যন্তরীণ নেটওয়ার্কে ত্রুটি ধরা পড়ায় ব্যবহারকারীদের সতর্কতা পাঠিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ একটি তদন্ত চালানোর পর জানিয়েছে, কারো পাসওয়ার্ড চুরি যাওয়া বা ভেতরের কারো দ্বারা অপব্যবহৃত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তারপরও সতর্কতা অবলম্বন করে ব্যবহারকারীদের পাসওয়ার্ড বদলানোর পরামর্শ দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।-খবর বিবিসির
খবরে বলা হয়, অভ্যন্তরীণ নেটওয়ার্কের ত্রুটির কারণে ঠিক কতজন ব্যবহারকারীর পাসওয়ার্ড আক্রান্ত হয়েছিল সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি টুইটার। তবে এটা বোঝা গেছে যে, সমস্যাটি কয়েক মাস ধরে চলছিল এবং এতে আক্রান্ত হওয়া পাসওয়ার্ডের সংখ্যা একেবারে কম নয়।
বার্তা সংস্থা রয়টার্স টুইটারের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানায়, টুইটার কয়েক সপ্তাহ আগে একটি সফটওয়ার ত্রুটির সন্ধান পায় ও তাদের কয়েকজন নিয়ন্ত্রককে এ বিষয়ে অবহিত করে।
টুইটার তাদের ব্লগে জানিয়েছে ত্রুটিটি ছিল ‘হ্যাশিং’ সম্পর্কিত। উল্লেখ্য, কোন ব্যবহারকারী যখন টুইটারে লগইন করেন তখন এর কর্মীদের কাছ থেকে ব্যবহারকারীর পাসওয়ার্ড গোপন রাখার জন্য তা ভিন্ন কোন সংখ্যায় বদলে ফেলা হয়।
কিন্তু ওই অভ্যন্তরীণ ত্রুটির কারণে হ্যাশিং সম্পন্ন হচ্ছিল না। যার কারণে, ব্যবহারকারীদের পাসওয়ার্ডগুলো অবিকৃত অবস্থায় টুইটারের অভ্যন্তরীণ একটি কম্পিউটার লগে জমা হচ্ছিল।পাসওয়ার্ডগুলো টুইটার কর্মীদের কাছে উন্মুক্ত হয়ে ছিল।
টুইটার তাদের ব্লগে দু:খ প্রকাশ করে জানিয়েছে, `যা ঘটেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত।`
সামাজিক যোগাযোগ মাধ্যমটি এর ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন করা সহ ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ সেবা চালু করার পরামর্শ দিয়েছে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা

