টেক্সাসে বন্যায় মৃত্যু বেড়ে ২৪, নিখোঁজ ২৫ কিশোরী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ৫ জুলাই ২০২৫ শনিবার
ছবি: সংগ্রহিত।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে প্রায় ২৫ জন শিশু নিখোঁজ রয়েছে, যাদের অধিকাংশই স্থানীয় একটি খ্রিস্টান সামার ক্যাম্পে অবস্থান করছিল।
ঘটনাটি ঘটে কেন্দ্রীয় টেক্সাসের কের কাউন্টি অঞ্চলে, যেখানে গুয়ার্দালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬-২৯ ফুট পর্যন্ত বেড়ে যায়। টানা ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঞ্চলে একদিনে প্রায় ৩৮১ মিলিমিটার (১৫ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।
জানা গেছে, নিখোঁজদের মধ্যে অধিকাংশই ছিল কিশোরী মেয়ে, যারা একটি ধর্মীয় ক্যাম্পে গ্রীষ্মকালীন শিক্ষাক্রমে অংশ নিচ্ছিল। হঠাৎ করে বন্যা হানা দিলে তারা আশ্রয় নেওয়ার সময় পায়নি। বন্যার পানিতে অনেক তাঁবু ও কাঠের ঘর ভেসে যায়।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যব্যাপী জরুরি অবস্থা জারি করেছেন এবং সব রকমের উদ্ধার বাহিনীকে সক্রিয়ভাবে কাজে নামিয়েছেন। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে হেলিকপ্টার, ড্রোন, নৌকা ও জরুরি পরিষেবা কর্মীরা। এখন পর্যন্ত ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
নিহতদের মধ্যে অন্তত ৫ জন হিউস্টন শহরের বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, ‘এটা আমাদের জন্য একটি ভয়াবহ মানবিক সংকট। আমরা এখনও আশা করি, নিখোঁজ অনেকেই কোথাও আশ্রয় নিয়েছে এবং বেঁচে আছে।’
প্রেস কনফারেন্সে গভর্নর অ্যাবট বলেন, ‘এই মুহূর্তে আমরা জীবন রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











