টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার
ছবি: সংগৃহীত
ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্ট স্ট্যাটাসও পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সম্প্রতি শেষ হওয়া আইসিসির এক বৈঠকে দেশের নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেয়ার সিদ্ধান্ত নেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। শুক্রবার বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
এতদিন কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতেন সালমা খাতুন-জাহানারা আলমরা। ওয়ানডে ফরম্যাটে ২০১৯ সালের এশিয়া কাপও জেতেন তারা। এবার ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্টেও মাঠে নামবে বাংলাদেশের নারীরা।
এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী ক্রিকেটের চেয়ারম্যান শফিউল ইসলাম নাদেল জানান, এখন থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট খেলতে আর কোনো বাধা নেই। বাকি দলগুলোর মতো এখন থেকে আমরা তিন ফরম্যাটেই খেলার জন্য দল তৈরি করবো।
এছাড়া বাংলাদেশের পাশাপাশি জিম্বাবুয়ে ও আফগানিস্তনকে পূর্ণ সদস্যপদ দিতে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
এতদিন ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান নারী ক্রিকেট দল টেস্ট খেলতে পারতো।
২০১১ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এরপর ২০১৮ সালে নারী এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
যদিও বাংলাদেশ নারী দল এখন পর্যন্ত ওয়ানডের বিশ্বকাপে খেলতে পারেনি বাছাই পর্ব টপকে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও জিততে পারেনি কোনো ম্যাচ।
-জেডসি
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার