ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ২০:১৫:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি: ন্যান্সি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সেদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি বলে অভিহিত করেছেন।

বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প মিথ্যা বলেন, সংবিধানের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই এবং তিনি শিশুদের ক্ষতি করেন। পেলোসি ডেমোক্র্যাটকদের প্রতি ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার পথ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আরো চার বছরের জন্য ট্রাম্পকে সহ্য করতে পারবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত পেলোসি গত সপ্তাহে করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের গৃহিত পদক্ষেপের নিন্দা জানিয়েছিলেন।

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক ভাষণের অনুষ্ঠানে ন্যান্সি পেলোসি রীতি অনুযায়ী সৌজন্য দেখানোর জন্য করমর্দনের উদ্দেশ্যে ট্রাম্পের দিকে হাত বাড়িয়ে দিলেও মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে করমর্দন করেননি। এর প্রতিবাদে ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পেলোসি ক্যামেরার সামনে ওই ভাষণের অনুলীপি ছিঁড়ে ফেলেন।

-জেডসি