ট্রেন দুর্ঘটনায় নিহতদের বাড়ি হাটহাজারীতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২৯ জুলাই ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ১১ যাত্রীর বাড়ি হাটহাজারী উপজেলায় বলে জানা গেছে। ঘটনাস্থলে থাকা সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তাদের সবার বাড়ি হাটহাজারী উপজেলায় বলে জানতে পেরেছি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছি। নিশ্চিত হলে পরিচয় জানাব।
তিনি বলেন, ট্রেনের ইঞ্জিনটি মাইক্রোবাসকে টেনে প্রায় আধা কিলোমিটার সামনে বড় তাকিয়া স্টেশনের কাছাকাছি এলাকায় নিয়ে গেছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে ১ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম বলেন, হাটহাজারীর আমান বাজার এলাকা থেকে খৈয়াছড়া গিয়ে দুর্ঘটনায় কয়েকজন মারা গেছে বলে জানতে পেরেছি। তাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।
এর আগে শুক্রবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়। রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন জানান, মাইক্রোবাসটি যখন রেললাইনের কাছে পৌঁছায় তখন গেট ফেলা ছিল। রেলগেটের গেটকিপারের বরাত দিয়ে এ তথ্য দেন তিনি।
মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খৈয়াছড়া এলাকায় রেলওয়ের ওপর দিয়ে একটি সড়ক পথ গেছে। সেখানে রেলওয়ের নিযুক্ত গেটম্যানও আছে। দুর্ঘটনার পরপর গেটকিপারের সঙ্গে কথা বলেছি। গেটকিপার আমাকে জানিয়েছেন, ট্রেন আসার আগেই গেট ফেলা ছিল। কিন্তু মাইক্রোবাসের চালক গেটবারটি জোর করে তুলে রেললাইনে প্রবেশ করেন। এরপর মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।
মাইক্রোবাসের নিহত যাত্রীরা খৈয়াছড়া ঝর্ণা দেখতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




