ডাক্তার ছেলের বিরুদ্ধে অসহায় বৃদ্ধা মায়ের মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ভরণ পোষণ না দেয়ায় ডাক্তার ছেলে মুসলিম আলী ও তার স্ত্রী সাবিয়া সুলতানার বিরুদ্ধে যশোর আদালতে মামলা দায়ের করেছেন অসহায় বৃদ্ধা মা ফাতেমা বেগম (৭০)।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) অভিযোগের বিষয়টি আমলে নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন আসামিদের প্রতি সমন জারি করেছেন। বৃদ্ধা মা, যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৭০)
মামলার আসামিরা হলেন- বাদীর মেজো ছেলে ডাক্তার মুসলিম আলী ও তার স্ত্রী ডাক্তার সাবিয়া সুলতানা। তারা দুজনেই বর্তমানে সিলেট সদর উপজেলার আপন গুলজার টাওয়ারে বসবাস করেন। একই সাথে তারা কিং ব্রিজের সামনে ইবনে সিনা হোমিও সেন্টারে চিকিৎসক হিসেবে কাজ করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৮ সালের ২০ ডিসেম্বর তার স্বামীর মৃত্যু হয়। এরপর তিনি অসহায় হয়ে পড়েন। তবে তার মেজ ছেলে ডাক্তার মুসলিম আলী ও তার স্ত্রী দুজনেই বিত্তবান। তারা বর্তমানে সিলেটে থাকেন। মুসলিমের দুটি চেম্বার রয়েছে। সেখানে তিনি নিয়মিত রোগী দেখেন এবং ওষুধ বেচাকেনা করেন। এ কাজে তিনি প্রতিমাসে লাখ টাকা আয় করেন। কিন্তু মায়ের কোনো খোঁজ খবর নেন না। ভরণ পোষণ চাইলেও দেয় না। মোবাইলে কল দিলে ধরে না। এমনকি ফোন নম্বর ব্লক করে রেখেছেন।
মামলায় আরও উল্লেখ করেন, বাদীর অন্য ছেলেদের অবস্থা শোচনীয়। মেয়েরা থাকে শ্বশুরবাড়ি। বর্তমানে বাদী অত্যন্ত অসুস্থ অবস্থায় অনাহারে, অর্ধাহারে ও বিনাচিকিৎসায় দিন কাটালেও ছেলে তাকে ভরণপোষণ দিচ্ছেন না। ফলে বাধ্য হয়ে তিনি আদালতে এ মামলা দায়ের করেন।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






