ডাবলসে ওয়াইল্ড কার্ড পেলেন সেরেনা-ভেনাস জুটি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
সেরেনা-ভেনাস দুই বোন। ফাইল ছবি।
চার বছর পর বড় বোন ভেনাসের সাথে জুটি বেঁধে কোর্টে নামতে যাচ্ছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের ডাবলসে ওয়াইল্ড কার্ড পেয়েছেন সেরেনা-ভেনাস জুটি। আয়োজক কমিটি এই তথ্য নিশ্চিত করেছে।
ইউএস ওপেনের পরে টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সেরেনা। ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেনে শেষ ১৬’র লড়াইয়ে পরাজয়ের পর বড় বোন ভেনাসের সাথে জুটি বেঁধে আর ডাবলস খেলেননি সেরেনা। ২০১৪ সালের পর ইউএস ওপেনের ডাবলসেও খেলেননি এই জুটি।
একসাথে জুটি বেঁধে গ্র্যান্ড স্ল্যাম ডাবলসে দীর্ঘদিন ধরে আধিপত্য দেখিয়েছেন ভেনাস ও সেরেনা। এই জুটি ক্যারিয়ারে জিতেছেন ১৪টি স্ল্যাম শিরোপা, সাথে রয়েছে তিনটি অলিম্পিক স্বর্ণ পদক। ১৪ গ্র্যান্ড স্ল্যাম ডাবলসের শিরোপার সর্বশেষটি এসেছিল ২০১৬ সালের উইম্বলডনে। ১৯৯৯ সালে ফ্রেঞ্চ ওপেনে সর্বপ্রথম এই জুটি গ্র্যান্ড স্ল্যামের ডাবলসে শিরোপা জয় করেছিলেন।
আগামী মাসে ৪১ বছর পা রাখতে যাওয়া সেরেনা উইলিয়ামস ইতোমধ্যেই ইউএস ওপেনের পর টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন। ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ড স্ল্যামের গর্বিত মালিক সেরেনার তাই এই আসরই হতে যাচ্ছে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম। এদিকে ৪২ বছর বয়সী ভেনাস উইলিয়ামস এখনো অবসরের পরিকল্পনার কথা ঘোষনা করেননি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











