ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৯:১৯:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ডালাস, ফ্লোরিডা, নিউইয়র্ক আগামী বছর টি-২০ বিশ্বকাপ ভেন্যু

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

আইসিসির লোগো

আইসিসির লোগো

২০২৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু হিসেবে যুক্তরাষ্ট্রর ডালাস, ফ্লোরিডা ও নিউইয়র্ককে চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ফলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের আয়োজক হয়ে নতুন ইতিহাসের অংশ হতে যাচ্ছে ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রওয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টি।

২০২১ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে টুর্নামেন্টের আয়োজক হিসেবে মনোনীত করে আইসিসির পরিচালনা পরিষদ। বিভিন্ন দিক বিবেচনা করে ব্যাপক মূল্যায়নের মাধ্যমে টুর্নামেন্টের জন্য এই ভেন্যুগুলো চুড়ান্ত করা হয়েছে।