ডা. সাবরিনার বিরুদ্ধে এবার ইসির মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
দুই এলাকায় ভোটার এবং দুটি জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্তকৃত চিকিৎসক ডা. সাবরিনা শারমিন হুসাইনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে রাজধানীর বাড্ডা থানায় সাবরিনার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
সোমবার সকালে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।কোভিড-১৯ টেস্ট নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা বর্তমানে কারাগারে।
ওসি বলেন, সাবরিনাকে আসামি করে নির্বাচন কমিশনের গুলশান শাখার নির্বাচন অফিসার আব্দুল মমিন মিয়া মামলাটি করেছেন। সাবরিনা দু্টি ভোটার আইডি কার্ড করেছেন, একটি মোহাম্মদপুর আরেকটি আমাদের বাড্ডায়। একজন লোক দুটি ভোটার আইডি করার কারণে নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ এর ১৪ ও ১৫ ধারায় এই এজাহার দায়ের করেছেন।
বাড্ডা থানায় মামলা দায়েরের কারণ হিসেবে পুলিশের এই কর্মকর্তা বলেন, তার দুটি আইডির মধ্যে মোহাম্মদপুরের আইডিটা আগে করা হয়েছে। বাড্ডা এলাকায় আইডি কার্ড নিবন্ধনের ক্ষেত্রে তিনি মিথ্যা অঙ্গীকারনামা দিয়েছেন। এতে নির্বাচন কমিশনের ২০১০ এর ১৪ ও ১৫ ধারা ভঙ্গ হয়েছে। তাই মামলা করা হয়েছে।
এর আগে গত ২৬ আগস্ট দুদকের অনুসন্ধানে সাবরিনার দুটি জাতীয় পরিচয়পত্রের সন্ধান পাওয়া যায়। পরে দুদকের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়। নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের সার্ভারে সাবরিনার নাম, বয়স, পিতা ও স্বামীর নামের ভিন্নতা ও মোহাম্মদপুরের আদাবর এবং বাড্ডা এলাকায় দুটি আইডি কার্ডের তথ্য পায়। পরে বাড্ডা থানার আইডি কার্ড বাতিল এবং দুটি আইডি কার্ডই ব্লক করে দেয়া হয়।
ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী দুটি এনআইডি রাখা দণ্ডনীয় অপরাধ। এর সর্বনিম্ন শাস্তি দুই বছরের কারাদণ্ড বা জরিমানা অথবা উভয়।
করোনাভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে ১২ জুলাই গ্রেপ্তার করা হয়। সরকারি চাকরিতে থাকা অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠান জেকেজির সঙ্গে যুক্ত হওয়ায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
-জেডসি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






