ডিজিটাল সংযুক্তি নারী উদ্যোক্তা তৈরিতে অভাবনীয় ভূমিকা রাখছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল সংযুক্তি নারী উদ্যোক্তা তৈরি করে নারীর ক্ষমতায়নে অভাবনীয় ভূমিকা রাখছে।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে দেশে যে রূপান্তর ঘটছে তার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে প্রত্যেকের জন্য ডিজিটাল দক্ষতা অর্জন করা অপরিহার্য।
মন্ত্রী আরো বলেন, দেশের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে পঞ্চম শিল্প বিপ্লবের দক্ষতা অর্জন করা। সে লক্ষ্যে সকলের সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে।
মোস্তাফা জব্বার রাজধানীর এসএমই ফাউন্ডেশনে বৃহস্পতিবার রাতে ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘উই হেলপ’ নামের নারী উদ্যোক্তা বিষয়ক ডিজিটাল হাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিল্প সচিব জাকিয়া সুলতানা, ইউনিসেপের জেন্ডার ইকুইটি এন্ড সোস্যাল ইনক্লিউসন সেকশনের প্রধান চ্যায় চ্যায়, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়্যান লুইস, বাংলাদেশে কানাডা হাইকমিশনের সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার রিতা হুকায়েম, সার্ক বিজনেস কাউন্সিল বাংলাদেশের প্রেসিডেন্ট মানতাশা আহমেদ, ইউনিসেপের প্রোগ্রাম ম্যানেজার সুধা গটি প্রমূখ বক্তব্য রাখেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নারী উদ্যোক্তাদের ৫ম শিল্প বিপ্লবের জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়ে বলেন, লাখ লাখ নারী উদ্যোক্তা ডিজিটাল কমার্সে যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ কর্মসূচির বাস্তবায়নের জন্য স্মার্ট মানুষের প্রয়োজনীয়তার কথা বলেছেন। ২০০৮ সালের ১২ ডিসেম্বর ঘোষিত ডিজিটাল বাংলাদেশের ঠিকানা আমরা ২০২১ সালে অতিক্রম করেছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আরেকটি স্বপ্নের ঠিকানায় ২০৪১ সালের মধ্যে পৌঁছানোর অভিযাত্রা আমরা শুরু করেছি।
নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন উদ্যোগকে যুগান্তকারী উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা, শিল্প-বাণিজ্য, প্রশাসনসহ প্রতিটি ক্ষেত্রে আমাদের মেয়েরা এগিয়ে। দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। এই জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার সুযোগ সৃষ্টির ফলে উন্নয়নের প্রতিটি সূচকে অভাবনীয় সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
ডিজিটাল যুগের উপযোগী মানব সম্পদ তৈরিতে মায়েদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে তথ্য স্বর্ণের চেয়েও দামি। একটি প্লাটফর্ম থেকে বোধগম্য ভাষায় তথ্য সেবা পাওয়া এবং এই প্ল্যাটফর্মে যোগাযোগের সুযোগ থাকা অসাধারণ একটি কাজ।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার






